Hiranyagarbhaofficial

বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী মন্দির – সম্পূর্ণ অজানা তথ্য

বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী মন্দির – সম্পূর্ণ অজানা তথ্য

JC

বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী মন্দির। না এটা কোন সতী পীঠ নয়। শক্তিপীঠ, না সেটাও নয়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্দির। বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানেই অবস্থিত এই মন্দির। এই মন্দির সম্পর্কে একসঙ্গে তথ্য পাওয়া বড়ই কঠিন। তবুও আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিশিয়ালে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের উপর এক অসাধারণ কনটেন্ট তৈরি করেছি। আপনাদের অনুরোধ সেই কনটেন্ট দেখার জন্য। এই মন্দিরের নামেই নাকি বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। তথ্য পাওয়া যাচ্ছে এই মন্দির তৈরি করেছিলেন বল্লাল সেন। মন্দির চত্বরে চার খানি শিব মন্দির রয়েছে।

ধর্ম অর্থ কাম মোক্ষ স্বরূপ এই চার শিব মন্দিরের অবস্থান নির্ণয় করা হয়। বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়েছেন এই মন্দির সম্পর্কে। এমনকি পাকিস্তান বাহিনী মুক্তিযুদ্ধের সময় এই মন্দিরেই নাকি গোলাবারুদ মজুদ রাখতো। যদিও মুক্তিযুদ্ধের সময় এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু অনেকবার এই মন্দিরে চুরি হয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের মা দুর্গার বিগ্রহ আসল নয়। আসল বিগ্রহটি রয়েছে ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে। সমস্ত কিছু মিলিয়ে ঢাকা ঢাকেশ্বরী মন্দির সম্পর্কিত এক অসাধারণ কনটেন্ট আপনিও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিশিয়ালে