Hiranyagarbhaofficial

দশাবতার তাস – বিশ্বের দরবারে বাংলার ঐতিহ্য

দশাবতার তাস – বিশ্বের দরবারে বাংলার ঐতিহ্য

Credit – JC

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বিষ্ণুপুর কে গুপ্তব বৃন্দাবন বলেছিলেন। ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এক ঐতিহ্য বিরাজমান। সেটা হল দশাবতার তাস। অথবা দশাবতার গঞ্জিফা। বিষ্ণুর দশ অবতার কে সামনে রেখে দশাবতার তাস। এই তাস খেলার জন্যই। কিন্তু সম্পূর্ণ তাসের সেটে ১২০ টা গঞ্জিফা থাকে। প্রাকৃতিক রঙ তৈরি করে সম্পূর্ণ হাতে আঁকা এই দশাবতার তাস। শুধুমাত্র বিষ্ণুপুর নয়, ভারত বর্ষ তথা বিশ্বের ঐতিহ্য এই দশাবতার তাস।

এই তাস খেলার জন্য নির্দিষ্ট সময় এবং পরিবেশ প্রয়োজন হয়। মৎস্য অবতারের সিম্বল মাছ এবং খেলার সময় সন্ধ্যে সাতটার পর। কূর্ম অবতারের সিম্বল কচ্ছপ এবং ঝিরিঝিরি বৃষ্টির সময় খেলতে হয়। বরাহ অবতারের সিম্বল শঙ্খ এবং বিকেল তিনটের পর এই তাস খেলার নিয়ম। নৃসিংহ অবতারের সিম্বল চক্র এবং খেলার সময় সন্ধ্যেবেলা। বামন অবতারের সিম্বল কমন্ডুল এবং বিকেল পাঁচটার পর এই তাস খেলার নিয়ম।

এর পাশাপাশি পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, জগন্নাথ অবতার এবং কল্কি অবতারের নির্দিষ্ট তাসের যেমন সিম্বল রয়েছে তেমনি খেলার নির্দিষ্ট সময় ও পরিবেশ রয়েছে।

এই তাস বা গঞ্জিফা খেলার নিয়ম, ইতিহাস সম্পর্কিত সম্পূর্ণ অজানা তথ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিশিয়ালের বিশেষ কনটেন্ট দেখার অনুরোধ।