গুরু – সহজেই জানুন আপনার গুরু কে
কৃতজ্ঞতা: ধ্যান যোগী আচার্য কৌটিল্য

কথায় বলে শিক্ষা-দীক্ষা। শিক্ষার সঙ্গে দীক্ষার প্রচলন ভারতীয় সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য। কলম্বাস ভেবেছিলেন ভারতে আসবেন। কিন্তু দিকভ্রান্ত হয়ে চলে গেলেন আমেরিকা। আমরাও যাতে পথভ্রষ্ট না হয়ে যাই তার জন্য প্রয়োজন হয় গুরুর। গুরু কে? যিনি অন্ধকার থেকে আলোকিত জগতে নিয়ে আসেন। সহজ কথায় তিনি গুরু। কিন্তু আরো তথ্য রয়েছে। আপনি গুরু কিভাবে চয়ন করবেন?
গুরু পূর্ব নির্ধারিত থাকে? এর উত্তর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যে গুরু শক্তি আপনার জীবনে জন্ম জন্মান্তর ধরে রয়েছে তা আজও পেতে পারেন। কিন্তু গুরু হবার মাপকাঠি কি? এই প্রশ্ন অবশ্যই জাগতে পারে। উত্তর রয়েছে। গুরুর সঙ্গে গুরু মা একজনের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে? নেগেটিভ পজিটিভ দুটোর সংযোগে একটা বৈদ্যুতিক লাইট জ্বলে ওঠে।
এখানেও গুরু সঙ্গে গুরু মায়ের সম্পর্ক জুড়তে হবে তবে সম্পূর্ণতা আসবে।
